Tuesday, March 29, 2011

চোখের সৌন্দর্য বাড়াতে

সুন্দর একজোড়া চোখ আপনার শ্রীকে যেমন বাড়িয়ে দিতে পারে অনেক গুণ, তেমনি সুন্দর একজোড়া চোখের অভাবে আপনার সব সৌন্দর্য মাটিও হয়ে যেতে পারে। চোখের যত্ন নিয়ে আমাদের এবারের আয়োজন_

চোখ শুধু দেখার কাজে ব্যবহার হয় না। সৌন্দর্য অনেক ক্ষেত্রে চোখের মাধ্যমেও প্রকাশ পায়। তাই চোখ ও তার পার্শ্ব এলাকার যত্ন নেওয়া একান্ত প্রয়োজন।

চোখের যত্নে প্রথমেই যেটা করণীয় তা হলো নিয়মিত চোখ পরিষ্কার করা। দিনে যতবার সম্ভব ততবার চোখ পরিষ্কার করবেন। সপ্তাহে অন্তত তিনদিন গোলাপজল দিয়ে চোখ ধোবেন। তবে রাতে শোয়ার আগে গোলাপজল দিয়ে চোখ ধুলে সবচেয়ে ভালো হয়। গোলাপজল দিয়ে চোখ ধুলে চোখ সতেজ থাকে।

চোখের চারপাশে অনেক সময় কালো দাগের সৃষ্টি হয়, যা দেখতে অত্যন্ত খারাপ দেখায়। এই কালো দাগ দূর করতে বাদামবাটা ও মধু একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি চোখের চারপাশে কয়েক মিনিট মালিশ করুন। এছাড়া লেবুর রস ও কাঁচা দুধ মিশ্রণ করে চোখে লাগাতে পারেন। আলুর রস, শসার রস নিয়মিত লাগালেও চোখের নিচের কালো দাগ দূর হয়।

অনেক সময় অতিরিক্ত কাজ, যেমন অনেকক্ষণ ধরে টিভি দেখা, কম্পিউটারে কাজ করা ইত্যাদি কারণে চোখে ক্লান্তির ভাব ফুটে ওঠে। এক্ষেত্রে চায়ের লিকার ফ্রিজে রেখে ঠাণ্ডা করে অথবা বরফ দিয়ে তাতে তুলা ভিজিয়ে চোখ বন্ধ করে তার উপর রাখুন। বিশ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চোখের চারপাশে বলিরেখা পড়ে। চোখের এই বলিরেখা দূর করার জন্য পাউরুটির চারপাশটা ফেলে দিয়ে ভেতরের তুলতুলে নরম অংশটা সামান্য গরম দুধে ভিজিয়ে ২-৩ ফোঁটা বাদাম তেল মিশিয়ে নিন। এবার একটি পাতলা কাপড়ে পাউরুটির টুকরো বেঁধে নিয়ে বলিরেখার ওপর বুলাতে থাকুন। এর ফলে অনেক সময়ই চোখের বলিরেখা মুছে যায়। চোখ ভালো রাখতে চোখের বিশ্রামের প্রয়োজন আর বিশ্রামের জন্য ঘুমের বিকল্প নেই। দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুম চোখের বিশ্রামের জন্য একান্ত প্রয়াজন। সবুজ গাছপালার দিকে তাকান, এতে চোখের জ্যোতি বাড়বে, চোখ আরামও পাবে। হাতের তালু দিয়ে ৫ মিনিট চোখ ঢেকে রাখলেও চোখের খানিকটা বিশ্রাম হবে।

চোখের যত্নে আরও কিছু টিপস্

পিড়াশোনা বা সেলাই ইত্যাদি সূক্ষ্ম কাজগুলো করার সময় আমাদের চোখে চাপ পড়ে বেশি। এ ক্ষেত্রে ১ ঘণ্টার বেশি একনাগাড়ে এসব কাজ করা উচিত নয়। অল্প আলোতে পড়াশোনা বা সেলাই_ এ দুটো না করাই ভালো। িিটভি দেখার সময় চেষ্টা করবেন ৮-১০ ফুট দূরে বসে টিভি দেখতে। কিম্পিউটারে একনাগাড়ে অনেকক্ষণ বসে কাজ না করে বিরতি নিয়ে কাজ করুন। এতে চোখে চাপ কম পড়বে। শুিয়ে বা কাত হয়ে বই পড়া উচিত নয়। সবসময় বসে বই পড়ার চেষ্টা করবেন। েিচাখের মেকআপ তোলার ক্ষেত্রেও যত্নবান হবেন। চোখের নিচের অংশ খুবই স্পর্শকাতর। তাই মেকআপ তোলার সময় খুব সাবধানে আস্তে আস্তে তুলবেন।

No comments:

Post a Comment