সপ্তাহজুড়ে কাজের ফাঁকে বাড়িঘরের দিকে নজর দেওয়ার সময় পাওয়াই মুশকিল। সুতরাং ঘর নোংরা হওয়াই স্বাভাবিক। কোথাওবা ঝুল উঁকিঝুঁকি মারছে, জানালার কোণে জমেছে ধুলো আর বাথরুমটা না ধুলেই নয়। সব মিলিয়ে ঘরের অবস্থা বেশ নাজুক। প্রতিদিন যদি বাড়িঘরের দিকে একটু নজর দেন তবে আপনার ওপর একসঙ্গে বেশি চাপও পড়ে না আর আপনার বাড়িও থাকবে ফিটফাট।
কি করবেন, কিভাবে করবেন :
আপনার বাড়ির প্রতিটি ঘর ভালোভাবে দেখে নিন। যেসব জায়গা বেশি পরিষ্কার রাখা বা করা দরকার, তার একটি লিস্ট করুন। বাড়ির সবাইকে লিস্ট মিলিয়ে একেকটি দায়িত্ব দিন। এতে কাজও তাড়াতাড়ি হবে আর সবার অংশগ্রহণও বাড়বে। *ঘুম থেকে ওঠার পর বিছানা ঝেড়ে ফেলুন। পরে করবেন ভেবে ফেলে রাখবেন না। ৩-৪ দিন পরপর বিছানার চাদর পাল্টাবেন। সঙ্গে বালিশের কভারও বদলে নিন। *ঘর ঝাড় দেওয়া বা মোছার সময় বাঁচাতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। পাশাপাশি পর্দা বদলাতে পারেন।
ঘরে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না। যথাযথ স্থানে জিনিসপত্র রাখুন। বাড়ির অন্যদেরও এ নিয়ম মেনে চলতে বলুন। এতে বাড়ি এমনিতেই পরিষ্কার থাকবে। *বাড়ির প্রতিটি ঘরে একটি করে ছোট ডাস্টবিন রাখতে পারেন। যেন সব ট্র্যাশ ছড়িয়ে-ছিটিয়ে না থেকে ওখানে গিয়ে জমা হয়। বাথরুম এবং রান্নাঘরেও ডাস্টবিন রাখা প্রয়োজন। *রান্নাঘর সাধারণত সবচেয়ে বেশি নোংরা হয়। রান্না করতে করতেই আপনি বাসন মেজে ফেলতে পারেন। এমনকি রান্নাঘরের জিনিসপত্রও গুছিয়ে রাখতে পারেন।
ফাহমিদা আক্তার

No comments:
Post a Comment