বসন্ত এখনো যায়নি। কিন্তু গরমের আঁচ ঠিকই পাওয়া যাচ্ছে। গরমের সঙ্গে সঙ্গে চুলের কাটছাঁটেও চলে এসেছে পরিবর্তন। যাঁরা খাটো চুল রাখতে চান, তাঁদের জন্য চুল কীভাবে কাটা হচ্ছে, তা বিশেষ গুরুত্বপূর্ণ। মানানসই কাট চাই। এই গরমে নতুন কিছু চুলের কাটের হদিস দিলেন রূপ বিশেষঞ্জ তানজিমা শারমিন।
চেহারায় নতুনত্ব চাই। নতুন লুক আনার এই ইচ্ছাটি পূরণ করতে সুন্দর চুলের একটি কাটই যথেষ্ট। তবে যে স্টাইলেই চুল কাটান না কেন, আপনার সঙ্গে মানানসই না হলে সব চেষ্টা বৃথা। চুল কাটার সবচেয়ে বড় শর্তই হচ্ছে এটি। আপনার জীবনযাপন, ব্যক্তিত্ব, চেহারা এবং সামলানোর ক্ষমতার সঙ্গে তাল মিলিয়েই চুল কাটা উচিত। ‘অনেকে চুল কপালের ওপর রাখতে পছন্দ করে, অনেকে করে না। কেউ বা বড় চায়, অন্যরা ছোট চুলেই স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যজনেরটা দেখে নয়, বরং যেটা আপনার চেহারায় ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে সেভাবেই কাটা উচিত।’ বললেন তানজিমা শারমিন।
ছোট চুলের ঠাটবাট ব্ল্যাংক কাট
কমবয়সী মেয়েদের জন্য এ কাটটি মানানসই। ঢেউ খেলানো অথবা সোজা চুলের সৌন্দর্য বাড়াবে এটি। ওভাল, গোলাকার এবং চারকোনা চেহারায় ভালো লাগবে এ কাটটি। তবে লম্বা চেহারায়ও মন্দ লাগবে না। সে ক্ষেত্রে চুল একটু বেশি লম্বা হলে ভালো।
সামার কাট
পেছনে ছোট রেখে সামনের দিকে একটু বড় রাখার স্টাইলটি সামার কাট। গোলাকার চেহারা, স্বাস্থ্য একটু ভালো এবং সোজা চুলের অধিকারীদের বেশ মানাবে কাটটি। তবে চুল যদি হয় রিবন্ডিং করা, তাহলে এ কাটের দিকে না যাওয়াই ভালো।
পিক্সি কাট
চুলগুলো খুব একটা গুছিয়ে রাখতে পছন্দ করেন না অনেকেই। তাদের জন্য পিক্সি কাট। ঘাড় পর্যন্ত চুল রেখে সামনের দিকে কপাল ঢেকে রাখবে এটি। কানের দুই পাশ দিয়েও থাকবে ছন্দময় কাট। টিন-এজারদের জন্য কাটটি বেশি মানানসই। পাশ্চাত্য পোশাক এবং শাড়ির সঙ্গে দেখতে ভালো লাগবে। যাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির বেশি, তারা এ কাটটিতে না গেলেই ভালো। ঢেউ খেলানো চুলে মানাবে ভালো।
বব কাট/ক্লাসিক বব কাট
টিন-এজারদের বব কাটটি ভালো মানাবে। সব ধরনের চেহারার সঙ্গেই যাবে এটি। একটু বয়স্কদের জন্য ক্লাসিক বব কাট বেশি মানানসই। এ ছাড়া যাদের চেহারা লম্বাটে ধাঁচের, তাদের জন্যও কাটটি মানানসই।
মাঝারি কাটের সৌন্দর্য শ্যাগি
পিক্সি কাটের আকারেই কাটা হবে এটি। তবে লম্বায় কিছুটা বড় থাকবে। ঢেউ খেলানো এবং সোজা চুলে ভালো লাগবে। এ কাট সব ধরনের চেহারার সঙ্গেই ভালো লাগবে।
ইমো কাট
ফাংকি ফ্যাশনেবল স্টাইল—ইমো কাটকে এভাবেও বলা যায়। টিন-এজ মেয়েদের জন্য এটি বেশি মানানসই। ওপরের দিকের চুল ছোট করে কাটা থাকবে। একটি চোখ প্রায় পুরোটাই ঢাকা থাকবে ব্যাংগস করে কাটা চুলের নিচে। পেছনের চুলে অনেক বেশি লেয়ার থাকবে। সোজা এবং ঢেউ খেলানো চুলে বেশ ভালো লাগবে এটি। ইমো কাটের সঙ্গে মোটা করে কাজল লাগালে দেখতে সুন্দর লাগবে বলে জানান তানজিমা শারমিন। ইমো কাটে পেছনের চুল অন্তত ঘাড় পর্যন্ত যেন থাকে, সেদিকে খেয়াল রাখুন।
কোঁকড়া চুলের মোহনীয়তা
কোঁকড়া চুলের সৌন্দর্যই অন্য রকম। এ চুলের অধিকারীরা চুল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করলেই ভালো। স্টে লেয়ার কাটে থাকলেই দেখতে বেশি ভালো লাগবে। সেটা যেকোনো চেহারার সঙ্গেই মানিয়ে যাবে। তবে চেহারাবিশেষে চুল একটু ছোট-বড় হবে।
যাদের চেহারা ও গলাও লম্বা, তারা অন্তত ঘাড় পর্যন্ত চুলের কাটটি রাখুন। লম্বা ও একটু ভরাট চেহারায় একটু ছোট কাট রাখুন। গোল চেহারায় ঘাড় থেকে শুরু করে যতটা ইচ্ছা নিচ পর্যন্ত রাখতে পারবেন। গোল চেহারা এবং উচ্চতায় ছোট যারা, তাদের ছোট স্টেপ ভালো লাগবে।
ব্যাংগসের জাদু
ওভাল চেহারায় ব্যাংগস মানানসই। উচ্চতায় ছোট যারা, তারা একটু ছোট করে, আর যারা লম্বা তারা একটু লম্বা রাখতে পারে। ব্যাংগস বিভিন্নভাবে কাটা যায়। সাইড ব্যাংগস, সোজা ব্যাংগস, ছোট ব্যাংগস, বড় ব্যাংগস, পুরো কপাল ঢেকে রাখার ব্যাংগস।
স্কুলপড়ুয়াদের উদ্দেশে
তানজিমা শারমীন জানান, স্কুলপড়ুয়া মেয়েদের উচিত যতটা সম্ভব সাধারণভাবে চুল কাটা। লেয়ার, ব্যাংগস, স্টেপ যতটা সম্ভব কম করতে হবে। এতে করে টিন-এজ লুকটি বজায় থাকবে।
এই গরমে চুলের যত্ন নিন বিশেষভাবে। তৈলাক্ত খাবার কম খাবেন। পানি, সবজি, ফল বেশি করে খান। প্রয়োজন হলে প্রতিদিন শ্যাম্পু করুন। চুল পরিষ্কার রাখতে হবে ঠিকমতো। তিন-চার মাস পরপর শ্যাম্পু বদলে ফেলুন।

বড় চুলে সব রকম চেহারা এবং সব ধরণের ব্যাক্তিত্ব সম্পন্ন মেয়েদের সাথেই মানিয়ে যায়,এবংবড় চুলে সব ধরনের মেয়েদেরকেই সবচেয়ে সুন্দর লাগে,এটা যেন মেয়েদের জন্যেই।ছোট চুলেও মেয়েদের সুন্দর লাগে যদি হেয়ার কাট এবং হেয়ার স্টাইলটা যদি মেয়েলি হয় এবং যদি তার সাথে মানিয়ে যায়(সহমত)।তবে মেয়েরা যদি চুল ছোট রাখতে চায় তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে,যেন যে হেয়ার কাট নিচ্ছে সেটা যেন পুরুষালি না হয়,এবং পুরুষালি লুক না আসে,মেয়েদের চুল অতি মাত্রায় অতিরিক্ত ছোট করে পুয়ুষালি স্টাইলে হেয়ার কাট নিলে সেগুলো মেয়েদের সুন্দর্য অনেকটাই নষ্ট করে দেয়,যেমনটা মেয়েদের গলায় পুরুষদের কন্ঠস্বর দিলে যতোটা খারপ লাগবে ঠিক যেন তেমনটা।আমার মতে ছোট চুল রাখতে চাইলে মেয়েদেরকে মেয়েলই স্টইলই বাছাই করা উচিত,এবং মেয়েদের মেয়েলি সাজে,মেয়েদের পোষাকে এবং মেয়েলি লুকেই সুন্দর ও আর্কষনিয় লাগে বলে মনে করি।মেয়েদেরকে এবিষয়ে দৃষ্টি দেয়া উচিত বলে মনে করি।
ReplyDeleteআমি বোঝাতে চাচ্ছি স্বতন্ত্রতাতে সুন্দর নারী ও পুরুষ